Dhaka ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি ব্যয়ে বিশ্বজুড়ে খাদ্যের দাম বৃদ্ধি

8 / 100 SEO Score

জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় মার্চ মাসে বিশ্বে খাদ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় মার্চ মাসে বিশ্বে খাদ্যের দাম বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা (এফএও)। বিশ্ব খাদ্য সংস্থার প্রকাশিত তালিকা অনুযায়ী, মার্চে সূচকটি দাঁড়িয়েছে ১২৮.৫ পয়েন্টে, যা ফেব্রুয়ারির তুলনায় ২.৪ শতাংশ বেশি। এ সূচক বিশ্ববাজারে লেনদেন হওয়া বিভিন্ন খাদ্যপণ্যের দামের পরিবর্তন পরিমাপ করে।

এক বিবৃতিতে এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে খাদ্যের দাম বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত ছিল। মূলত তেলের দাম বাড়ার কারণে এই বৃদ্ধি হয়েছে, তবে পর্যাপ্ত বৈশ্বিক শস্য মজুদ থাকায় এর প্রভাব কিছুটা কমেছে। তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত ৪০ দিনের বেশি দীর্ঘায়িত হয় এবং উৎপাদন ব্যয় উচ্চ অবস্থায় থাকে, তাহলে কৃষকরা কম পরিমাণে চাষ করতে পারেন বা ফসল পরিবর্তন করতে পারেন। এতে ভবিষ্যতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা চলতি বছর এবং আগামী বছরে খাদ্য সরবরাহ ও দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জ্বালানি ব্যয়ে বিশ্বজুড়ে খাদ্যের দাম বৃদ্ধি

Update Time : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬