Dhaka ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্ককে এফ-৩৫ বিক্রিতে সম্মতি ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক
9 / 100 SEO Score

তুরস্কের ওপর দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও জানিয়ে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক নতুন পর্যায়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মঙ্গলবার তুরস্কে আয়োজিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে ওই ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের আওতায় তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি।’’

২০২০ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ওই সময় এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও আঙ্কারাকে বাদ দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায্য এবং অবৈধ বলে আখ্যায়িত করেছিল তুরস্ক।

মঙ্গলবার এই বিষয়ে অবগত দুটি সূত্র বলেছে, আঙ্কারা সফরে ট্রাম্প এফ-৩৫ বিক্রির সম্ভাবনার পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের আইনি ও কংগ্রেসের বাধা এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

ট্রাম্প বলেছেন, এটি এমন এক সিদ্ধান্ত; যা আমরা নিতে যাচ্ছি। আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্ককে এফ-৩৫ বিক্রিতে সম্মতি ট্রাম্পের

Update Time : ০৬:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬