থানায় দালাল বা মধ্যস্বত্বভোগীদের স্থান দেওয়া হবে না
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়া দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পেতে পারে, সে জন্য থানার ভেতরে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো অবস্থাতেই স্থান দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
থানা পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন; তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদেরকে) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি ব্যক্ত করেন।
ডিবি/এল




















