Dhaka ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ লক্ষ্য নিয়ে রেলের রোডম্যাপ দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার করলো চীনা জাহাজ শুরু বৈশাখী শোভাযাত্রা, চারুকলা থেকে বর্ণিল আয়োজনে মানুষের ঢল ইরানি নারী ফুটবল দলের অধিনায়কের বাজেয়াপ্ত সম্পদ ফেরত দিচ্ছে সরকার আজও সাতসকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগ্নে’ গানে নববর্ষের সূচনা টাঙ্গাইলে আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা

নতুন অনুশীলন ভেন্যুতেও মুগ্ধ বাংলাদেশ

8 / 100 SEO Score

সিডনিতে বাংলাদেশ দলের এতদিনের আবাসস্থল ছিল ভ্যালেনটাইন স্পোর্টস পার্ক। সেখানেই অনুশীলন করছিলেন ঋতুপর্ণারা। আজ (শুক্রবার) কাকডাকা ভোরে ভ্যালেনটাইন স্পোর্টস পার্ক ছেড়েছে বাংলাদেশ দল।

সিডনির আরেক প্রান্তে জুভলি ওভালে সকাল নয়টায় অনুশীলন শুরু করেন পিটার বাটলারের শিষ্যরা। মেঘলা আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ঘণ্টা দেড়েক অনুশীলন করেন আফিদারা। অনুীশলনের পর বাংলাদেশ আনুষ্ঠানিক টিম হোটেল পার্ক রয়েলে ওঠে। অস্ট্রেলিয়াতে হোটেলে চেক ইনের সময় দুপুর দুইটা। তাই অনুশীলনের পর হোটেলে মধ্যাহ্নভোজ করে নিজ নিজ রুমে উঠবেন বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। টুর্নামেন্টের তিন দিন আগে এএফসি অংশগ্রহণকারী দেশগুলোকে নির্ধারিত টিম হোটেলে রাখে।

১ মার্চ টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু। তিন দিন আগে থেকে অনুশীলন সূচি এএফসি’র তত্ত্বাবধায়নে হয়। সিডনির জুবলি স্টেডিয়ামের জুবলি ওভাল বাংলাদেশের আনুষ্ঠানিক প্র্যাকটিস ভেন্যু। সিডনিতে বাকি দিনগুলোতেও বাংলাদেশ এই ভেন্যুতে অনুশীলন করবে। বাংলাদেশের ব্রিটিশ কোচ বাটলার যথারীতি স্থানীয় সময় সকাল নয়টায় অনুশীলন করাবেন প্রতিদিন। এই ভেন্যুতে বাংলাদেশের পাশাপাশি চাইনিজ তাইপেও অনুশীলন করবে।

ভালো ম্যাচ কিংবা খেলার পূর্বশর্ত ভালো মানের অনুশীলন। সেই অনুশীলনের জন্য দরকার ভালো মাঠ। স্বাগতিক অস্ট্রেলিয়া অংশগ্রহণকারী দেশগুলোকে সর্বোচ্চ মানের মাঠ দেওয়ার চেষ্টা করেছে। দলের সঙ্গে থাকা লিয়াজো অফিসারের মাধ্যমে বাংলাদেশ দল জানতে পেরেছে সিডনিতে এশিয়া কাপের জন্য নির্ধারিত চারটি অনুশীলন ভেন্যুর মধ্যে জুবলি স্টেডিয়ামই সর্বোচ্চ মানের। বাংলাদেশ দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা জুবলি স্টেডিয়ামের মাঠ ও সুযোগ সুবিধা অত্যন্ত উঁচু মানের মনে করেন, ‘আমরা এখানে বেশ সুন্দর পরিবেশ ও সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করেছি।’

বাংলাদেশ সিডনিতে আসার পর গরমের কারণে অস্বস্তিতে ছিল। গতকাল থেকে বৃষ্টি ও শীতল আবহাওয়া। এ নিয়ে বাংলাদেশ দলের সহকারী কোচ বলেন, ‘আবহাওয়া নিয়ে বলতে গেলে এই রোদ এই বৃষ্টি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সবাই।’

বাংলাদেশ দলে হালকা চোট রয়েছে। তবে এটা নিয়ে চিন্তিত নন অনন্যা, ‘দলের সবাই ভালো আছে। হালকা ইনজুরি রয়েছে। ফিজিও আছে, রিকভারি হচ্ছে। সবাই সবার সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য প্রস্তুত।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন অনুশীলন ভেন্যুতেও মুগ্ধ বাংলাদেশ

Update Time : ০৫:৪৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬