সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে বিজেপি
ভোট গণনার সর্বশেষ চিত্রে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শীর্ষ অবস্থানে রয়েছে বিজেপি। প্রাপ্ত ফল অনুযায়ী, সর্বাধিক আসনে জয় পেয়েছে দলটি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে ১৬৯ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এখন পর্যন্ত আসন পেয়েছে ১০৯টি।
আশা করা যাচ্ছে, স্থানীয় সময় ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে এগিয়ে আছে ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। আর তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে।
আসামের ১২৬টি আসনের মধ্যে ৯৭টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে। আর বাকি একটিতে এগিয়ে এআইইউডিএফ।
ডিবি/এল




















