Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় টপসয়েল রক্ষায় রাতভর প্রশাসনের অভিযান

জেলা প্রতিনিধি
13 / 100 SEO Score

রাজশাহীর পুঠিয়া উপজেলার তেতুলিয়া মৌজার দক্ষিণ বিল এলাকায় ফসলি জমির উর্বর টপসয়েল অবৈধভাবে কাটা প্রতিরোধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ জুন) রাত ১১টা থেকে রোববার (৮ জুন) ভোর ২টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করা হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি

জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাত ১১টা থেকে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছালে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার সঙ্গে জড়িত দুর্বৃত্তরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (খননযন্ত্র) ঘটনাস্থলে পাওয়া যায়। তবে পরিবহনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় যন্ত্রটি জব্দ করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় ভবিষ্যতে যাতে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করা না যায়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে এস্কেভেটরটি যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ফসলি জমির টপসয়েল কাটা কোনোভাবেই সহ্য করা হবে না।

কৃষি জমি ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় কৃষক ও সচেতন মহল স্বাগত জানিয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুঠিয়ায় টপসয়েল রক্ষায় রাতভর প্রশাসনের অভিযান

Update Time : ০৬:০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬