Dhaka ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিইউ ফার্মাসিস্টস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আগামী এক বছরের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ইউনিটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা প্যানেল অনুমোদন করেছে।

কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সাইফুল ইসলাম ইমনকে সভাপতি এবং আহসান উল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য ও সক্রিয় সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ইউনিটটির কার্যক্রমকে আরও গতিশীল করতে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং আন্তর্জাতিক একাডেমিক অঙ্গনের ৩৩ জন বিশিষ্ট পেশাজীবীকে নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে।

উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ডেল্টা ফার্মা, রেনাটা পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দি একমি ল্যাবরেটরিজ, অপসোনিন ফার্মা, ইউনিমেড ইউনিহেলথসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফ্রান্স, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে কর্মরত গবেষক ও একাডেমিক ব্যক্তিত্বরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই কমিটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি, শিল্প-একাডেমিয়া সংযোগ জোরদার এবং ফার্মেসি পেশার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা কার্যক্রম ও ক্যারিয়ার উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিইউ ফার্মাসিস্টস ফোরামের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Update Time : ০৭:০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬