Dhaka ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে পক্ষপাতের অভিযোগের জবাবে ক্ষোভ ঝাড়লেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা বা ‘ফেভারিটিজম’ দেওয়ার অভিযোগ বহু পুরোনো। এতদিন সোশ্যাল মিডিয়ায় কানাঘুঁষা চললেও এবার প্রশ্নটা তোলা হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেও। বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

তার কাছে জানতে চাওয়া হয়, টুর্নামেন্টে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে কি না এ বিষয়ে। বেশ সোজাসাপ্টা ও কড়া জবাব দিলেন তিনি। স্কালোনি বলেন, ‘এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন, ব্যস। আপনি যদি না দেখেন, তবে এসব জানতেও পারবেন না।’

লাইক, কমেন্ট আর রিটুইটের এই যুগে যে কোনো ভিত্তিহীন বিষয়কেও কীভাবে তিল থেকে তাল করা হয়, তা খুব ভালো করেই জানা আছে স্কালোনির। তার মতে, মাঠের সাফল্যকে আড়াল করতে অনেকে এমন ‘সস্তা’ অপপ্রচার চালান।

সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ প্রকাশ করে স্কালোনি বলেন, ‘আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু একটা পোস্ট করে দিতে পারে এবং ছোট একটা বিষয়কে বিশাল আকার দিয়ে ছড়াতে পারে। আমি মনে করি আমাদের এসব বিষয়কে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’

স্কালোনি মনে করিয়ে দিলেন, তাদের সাফল্য কারও দয়া বা বিশেষ সুবিধার ফল নয়; বরং পুরো দলের পরিশ্রমের ফসল। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো পর্যন্ত সবার অবদান রয়েছে এই সাফল্যে।

সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক নিয়ে আর্জেন্টিনা কোচ আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়া এমনই। এর ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যবশত যে কেউ খারাপ অর্থেই বলছি—যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা এতে মোটেও কান দিচ্ছি না।’

প্রসঙ্গত, রাউন্ড অব বত্রিশের ম্যাচে আজ বাংলাদেশ সময় দিবাগত ভোর রাতে (৪টা) বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিশ্বকাপে পক্ষপাতের অভিযোগের জবাবে ক্ষোভ ঝাড়লেন স্কালোনি

Update Time : ০৫:০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬