Dhaka ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে সংকট অস্বীকার করছে সরকার: হাসনাত আবদুল্লাহ

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

সংসদে দেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরা হচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ।

দেশে বিদ্যুৎ-জ্বালানি এবং নানা ধরনের সংকট থাকলেও সরকারের মুখে তা প্রকাশ পায় না। তারা সংসদে বলে আমাদের তেল আছে, বিদ্যুৎ আছে, সব ধরনের জ্বালানি আছে, সবকিছুই পরিপূর্ণ আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন।

আমি সংসদে দাঁড়িয়ে বলেছি- আপনারা স্বীকার করেন সংকট আছে কি নাই?

শুক্রবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর এলাকায় জনসাধারণের মাঝে মোমবাতি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, সরকার যেহেতু স্বীকার করে না, পাশাপাশি সারা দিন বিদ্যুৎ থাকে না, এজন্য আমরা আপনাদেরকে একটা করে মোমবাতি বিতরণ করছি।

আমরা মানুষের কষ্ট উপলব্ধি করি। তাই আপনাদেরকে সান্ত্বনা দিতে ছুটে এসেছি।

তিনি বলেন, সরকারের দায়িত্ব ছিল জনগণের এসব ভোগান্তি উপলব্ধি করা এবং নিরসন করা। কিন্তু তারা বাস্তবতা স্বীকার করতে চায় না। সরকার জনগণের চলমান প্রত্যাশা এবং চাহিদা পূরণ করতে পারছে না।

এদিন হাসনাত আবদুল্লাহ শতাধিক পরিবারের মাঝে মোমবাতি বিতরণ করেন। এ সময় স্থানীয় এনসিপি নেতারা তার সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদে সংকট অস্বীকার করছে সরকার: হাসনাত আবদুল্লাহ

Update Time : ০৬:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬