Dhaka ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি-ফ্রান্সে দুর্ঘটনায় নিহত অন্তত ২৫

আর্ন্তজাতিক ডেস্ক
12 / 100 SEO Score

সৌদি আরব ও ফ্রান্সে পৃথক দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত ২৫ জনের প্রাণহানি হয়েছে। সৌদিতে আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন এবং ফ্রান্সে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

রোববা (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৬টায় রাস তানুরাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো সেটি সেটির কারণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “”নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তারা যেন শহীদি মর্যাদা পান, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি আমরা।”

ফ্রান্সে বিমান বিধ্বস্তে নিহত অন্তত ১১

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় তোম্বলেইন শহরের কাছে বেসামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এই দুর্ঘটনায় বিমানের অন্তত ১১ যাত্রী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালের দিকে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের তোম্বলেইন শহরের বিমানবন্দরের কাছে বেসামরিক বিমান বিধ্বস্তে অন্তত ১৩ আরোহীর প্রাণহানি ঘটেছে। স্থানীয় পুলিশ বলেছে, বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পর উদ্ধারকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বিমান দুর্ঘটনার পর তোম্বলেইন বিমানবন্দরের আশপাশের এলাকা কঠোরভাবে এড়িয়ে চলতে বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ।

স্থানীয় একাধিক গণমাধ্যম বলছে, বিমানটি আকাশ থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়তে যাওয়া একদল মানুষকে বহন করছিল। তবে বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে।

তবে কী কারণে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে জানিয়েছে তোম্বলেইন পুলিশ। এই ঘটনার বিস্তারিত জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: আল আরাবিয়া, এএফপি

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সৌদি-ফ্রান্সে দুর্ঘটনায় নিহত অন্তত ২৫

Update Time : ০৪:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬