Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না চেলসি

12 / 100 SEO Score

স্ট্যামফোর্ড ব্রিজে লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলের লিড নেওয়ার পরও জয় ধরে রাখতে পারেনি চেলসি। ২-২ গোলের ড্রয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি করে সেরা চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছে লন্ডনের ক্লাবটি।

প্রথমার্ধের শেষ দিকে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর লিড আরও বাড়ান কোল পালমার। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণও ছিল চেলসির হাতেই।

তবে চেলসির ভুলেই ম্যাচে ফিরে আসে লিডস। মোইসেস কাইসেদো বক্সের ভেতর জেডেন বোগলেকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পট-কিক থেকে লুকাস নেমেচা গোল করে ব্যবধান কমান।

সমতায় ফেরার গোলটি আসে চেলসির রক্ষণভাগের চরম ভুলে। জশ আচেমপং, মালো গুস্তো ও গোলরক্ষক রবার্ট সানচেজ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ নেন নোয়া ওকাফর। সহজ টোকায় জালে বল জড়িয়ে লিডসকে সমতায় ফেরান তিনি।

নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতেছিল চেলসি। কিন্তু এই ড্রয়ের ফলে তাদের জয়যাত্রায় ছেদ পড়ল। পরে ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে ড্র করায় চেলসি পঞ্চম স্থানেই থাকছে।

অন্যদিকে এই ড্রয়ের ফলে লিডস ইউনাইটেড টটেনহামকে পেছনে ফেলে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না চেলসি

Update Time : ০৫:১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬