Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বীকৃত সব নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

দেশের সব স্বীকৃত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ নন-এমপিও (বেতনবিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, স্বীকৃতি পাওয়ার পরও দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বছরের পর বছর এমপিওভুক্তির বাইরে রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নিয়মিত পাঠদান ও প্রশাসনিক দায়িত্ব পালন করলেও সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক সংকটের মধ্যে রয়েছেন।

পরিষদের এক দফা দাবি হলো—প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে দেশের সব স্বীকৃত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করতে হবে। এর আওতায় স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান, মাদ্রাসা, ডিগ্রি এবং অনার্স-মাস্টার্স পর্যায়ের প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির দাবি, দেশে বর্তমানে ৫ হাজার ৩৩২টি স্বীকৃত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলো ২৫ থেকে ৩০ বছর বা তারও বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা নিয়মিত সরকারি বেতন-ভাতা পাচ্ছেন না।

শিক্ষক নেতারা বলেন, একই ধরনের দায়িত্ব পালন করেও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। অন্যদিকে নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বিনা বেতনে কাজ করতে হচ্ছে। এ বৈষম্যের অবসান ঘটিয়ে শিক্ষা খাতে ন্যায্যতা প্রতিষ্ঠার দাবি জানান তারা।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সংগঠনটি ৫ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছিল। গত ২ অক্টোবর জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

এদিকে চলতি অর্থবছরে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬৪৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক-কর্মচারীরা দ্রুত সব স্বীকৃত নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে তাদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

10 + 5 =

About Author Information

স্বীকৃত সব নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবে অবস্থান

Update Time : ০২:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬