Dhaka ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

হরমুজে ইরাকি জাহাজ চলাচলে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

12 / 100 SEO Score

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে ইরাকি জাহাজ চলাচলের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই পদক্ষেপকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে দেশটির নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় দপ্তর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, ইরাক এখন থেকে এই প্রণালিতে চলাচলের ক্ষেত্রে কোনো বিধিনিষেধের মুখে পড়বে না। তবে ‘শত্রু দেশগুলোর’ জন্য আগের মতোই কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।

বিবৃতিতে ইরাকের প্রতি সম্মান জানিয়ে বলা হয়, দেশটি অতীতে মার্কিন উপস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের প্রতিরোধ সংগ্রাম প্রশংসার দাবি রাখে।এদিকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এই সিদ্ধান্তের জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন এবং যুদ্ধ এড়িয়ে চলার বাগদাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার পর ইরান প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ জোরদার করে এবং সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালিটি তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ‘শত্রুদের’ জন্য তা বন্ধই থাকবে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের তেল-গ্যাস রপ্তানি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প নতুন করে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইরান যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না আসে বা প্রণালি খুলে না দেয়, তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

তবে ইরান ট্রাম্পের এই আলটিমেটাম প্রত্যাখ্যান করে একে ‘অযৌক্তিক ও ভারসাম্যহীন’ মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × four =

About Author Information

হরমুজে ইরাকি জাহাজ চলাচলে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

Update Time : ০৬:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬