Dhaka ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ান বোলারদের ওপর চড়াও বাংলাদেশের ব্যাটাররা

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

অস্ট্রেলিয়ার ১৯৬ রান তাড়ায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। প্রথম ২ ওভারেই ৩৩ রান তোলা বাংলাদেশ পাওয়ার প্লের ৬ ওভারে তুলেছে ৭২ রান। আউট হওয়া তানজিদ তামিম করেছেন ১৫ বলে ৩০ রান। সৌম্য ৮ বলে করেন ১৫।

এ রিপোর্ট লোর সময় বাংলাদেশের রান ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭। সাইফ ব্যাটিং করছেন ২৩ বলে ৩০ রান ও পারভেজ ইমন ৭ বলে ১৬ রান নিয়ে। ৯ম ওভারের শেষ দুই বলে অ্যাডাম জাম্পাকে পরপর দুটি ছক্কা হাঁকান পারভেজ হোসেন ইমন।

রান তাড়ায় তানজিদ তামিম ও সাইফ হাসান উড়ন্ত শুরু এনে দেন বাংলাদেশকে। প্রথম ওভারে ২ চার হাঁকান তামিম। দ্বিতীয় ওভারে আসে ২ ছক্কা ও ১ চার। ওভারের দ্বিতীয় বলে তামিম ছক্কা হাকানোর পর শেষ দুই বলে চার ও ছক্কা হাঁকান সাইফ হাসান। প্রথম ২ ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ৩৩ রান।

তৃতীয় ওভারের পর চতুর্থ ওভারে চার হাকানোর পর বোলার ম্যাট রেনশকে উইকেট ছুড়ে দেন তামিম। স্টাম্প বরাবর স্লোয়ার ডেলিভারিটি শক্ত হাতে খেলতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। এর আগে ১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩০ রান করেন তামিম।

এরপর পঞ্চম ওভারে আসে ১৭ রান। ওভারের প্রথম বলেই স্পেন্সার জনসনকে ছক্কা হাঁকান সাইফ। শেষ ৩ বলের ২টাতেই চার মারেন সৌম্য সরকার। ষষ্ট ওভারের তৃতীয় বলে পয়েন্ট অঞ্চল দিয়ে আরও এক চার আসে সৌম্যের ব্যাট থেকে। সপ্তম ওভারের ৫ম বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়ে যান সৌম্য সরকার।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অস্ট্রেলিয়ান বোলারদের ওপর চড়াও বাংলাদেশের ব্যাটাররা

Update Time : ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬