Dhaka ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবারই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে পারেন স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক
4 / 100 SEO Score

দলীয় চাপ ও রাজনৈতিক অস্থিরতার মুখে সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন দলের ভেতরে নেতৃত্ব নিয়ে অসন্তোষ এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সমালোচনার কারণে তার পদত্যাগের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন। তবে এ বিষয়ে এখনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পদত্যাগ করলে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

অবজারভার জানিয়েছে, পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে আলোচনা করছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ নেতারাও সোমবারের মধ্যেই তার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট অবস্থান জানতে চান।

তবে শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে দলীয় কোন্দল এড়িয়ে লেবার পার্টিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে স্টারমারের নেতৃত্বে বড় জয় পেয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। কিন্তু ক্ষমতায় আসার দুই বছরের মধ্যেই তার জনপ্রিয়তায় বড় ধরনের পতন দেখা গেছে। জীবনমান উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ভোটারদের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা তার নেতৃত্বকে আরও চাপে ফেলেছে।

সূত্র: রয়টার্স, অবজারভার

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সোমবারই প্রধানমন্ত্রীর পদ ছাড়তে পারেন স্টারমার

Update Time : ০৫:৪৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬