Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

লখনৌ কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩

আর্ন্তজাতিক ডেস্ক
12 / 100 SEO Score

ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। আগুন লাগার পর ভবনটিতে আটকে পড়া কয়েকজন শিক্ষার্থী ও কর্মী প্রাণ বাঁচাতে জানালা ও বারান্দা থেকে লাফ দেন বলে জানা গেছে।

সোমবার (২২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে আগুন লাগার পর বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েছিলেন। প্রাণ বাঁচাতে তাদের অনেকে ভবনের প্রথম তলা থেকে লাফ দিয়েছেন। ভবনটিতে কোচিং সেন্টার ছাড়াও একটি পোষা প্রাণীর দোকান রয়েছেন। এছাড়া আরও অনেক শোরুম রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কোচিং সেন্টারটি ভবনের প্রথম তলায় ছিল। আগুন লাগার পর বেশ কয়েকজন সেখান থেকে ঝাঁপ দিয়েছেন। একটি ভিডিওতে এক ব্যক্তিকে আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়তেও দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, একটি ভাঙা জানালা দিয়ে ওই ব্যক্তি বাইরে আসার চেষ্টা করছেন। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে কার্নিশ ধরে ঝুলে আত্মরক্ষার চেষ্টা করেন। কিন্তু সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি একটি বেড়ার ওপর পড়ে যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। উদ্ধারকাজ পরিদর্শনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগা ভবনটি তিন তলা ছিল। ওপরের তলায় আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভরনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। তাদের মধ্যে শিক্ষার্থীও ছিলেন। তবে ঠিক কতজন আটকে পড়েছিলেন তা স্পষ্ট জানা যায়নি। আরেক প্রত্যক্ষদর্শী জানান, উপর থেকে পাঁচ-সাতজন ঝাঁপ দিয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় দ্রুত উদ্ধার অভিযান অব্যাহত রাখতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা ওপর গুরুত্বারোপ করেছেন।

সূত্র: এনডিটিভি

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + five =

About Author Information

লখনৌ কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৩

Update Time : ০১:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬