Dhaka ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সফরকালে চীনের সঙ্গে ভারতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
8 / 100 SEO Score

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরের মধ্যেই নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সোমবার (২২ জুন) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস জোটের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারত ২৩ ও ২৪ জুন (সোমবার ও মঙ্গলবার) দিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আয়োজন করেছে।

এই বৈঠকের সাইডলাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটিকে ‘গঠনমূলক এবং ভবিষ্যতমুখী’ বলে বর্ণনা করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন ও উভয় পক্ষই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে বলে মত প্রকাশ করেছেন।

ভারত ও চীনের সম্পর্ক ২০২৪ সালে উন্নতির দিকে যেতে শুরু করে। এর আগে ২০২০ সালের সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে উত্তেজনা ও অচলাবস্থা বিরাজ করেছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবরণ অনুযায়ী, বৈঠকে ওয়াং ই বলেন, আমাদের একে অন্যের মৌলিক স্বার্থকে সম্মান করতে হবে ও সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে। তিনি ভারত ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় সংলাপব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানান।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twelve − 9 =

About Author Information

তারেক রহমানের সফরকালে চীনের সঙ্গে ভারতের বৈঠক

Update Time : ১০:৫৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬