Dhaka ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ গবেষণায় স্বীকৃতি পেলেন ঢাবি উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস-২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই পদক তুলে দেন।

এর আগে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালামকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’-এর জন্য মনোনীত করা হয়।

ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা)। তিনি প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ, বায়ুমণ্ডলীয় বিজ্ঞান (অ্যাটমোসফেরিক সায়েন্স), জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করে আসছেন। তার গবেষণায় বাংলাদেশের বায়ুদূষণের উৎস শনাক্তকরণ, বায়ুর মানোন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

দেশ-বিদেশের খ্যাতনামা বৈজ্ঞানিক সাময়িকীতে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি ১৫০টিরও বেশি স্নাতকোত্তর ও গবেষণা থিসিস তত্ত্বাবধান করেছেন।

জাতীয় পরিবেশ পদকে ভূষিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও জনসচেতনতা এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক-২০২৫’ প্রদান করা হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twelve + 17 =

About Author Information

পরিবেশ গবেষণায় স্বীকৃতি পেলেন ঢাবি উপ-উপাচার্য

Update Time : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬