Dhaka ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২১ সালের ভবিষ্যদ্বাণী সত্যি, চ্যাম্পিয়নের নামও জানিয়েছিলেন জ্যোতিষী

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

আসন্ন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আর এই চূড়ান্ত লড়াইয়ের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছর আগের একটি পুরোনো পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। কাকতালীয়ভাবে এই দুই দল ফাইনালে ওঠায় পুরোনো এই ভবিষ্যদ্বাণী নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১২ জুলাই এক্সে (সাবেক টুইটার) করা ওই পোস্টে লেখা ছিল, ‘আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে।’

শুধু ফাইনালের লাইনআপই নয়, সেমিফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেবে বলেও সেখানে ইঙ্গিত ছিল। বাস্তবেও সদ্য সমাপ্ত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল। অন্যদিকে, আরেক সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে স্পেন।

বহু বছর আগের এই নিখুঁত অনুমান দেখে অনেক ফুটবল অনুরাগী বিস্ময় প্রকাশ করছেন। তবে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ এটিকে নিছক ইন্টারনেট কৌশল হিসেবেই দেখছেন। তাদের মতে, বড় কোনো টুর্নামেন্ট সামনে রেখে কিছু ভুয়া অ্যাকাউন্ট থেকে আগেভাগেই সম্ভাব্য শত শত ফলাফলের পোস্ট করে রাখা হয়। পরবর্তীতে টুর্নামেন্ট যত এগোতে থাকে, ভুল ভবিষ্যদ্বাণীগুলো মুছে ফেলে কেবল সঠিক হওয়া পোস্টটি রেখে দেওয়া হয়। এটিও সে ধরনের কোনো কৌশলের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচের মাধ্যমেই চূড়ান্ত হবে, আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে, নাকি ২০১০ সালের পর ফের শিরোপার মুকুট পরবে স্পেন।

সেই সঙ্গে পাঁচ বছর আগের ওই ভবিষ্যদ্বাণীর চূড়ান্ত ফল বা ৩-২ গোলের স্কোরলাইন বাস্তবে সত্যি হয় কি না, সেদিকেও নজর থাকবে ফুটবল বিশ্বের।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

২০২১ সালের ভবিষ্যদ্বাণী সত্যি, চ্যাম্পিয়নের নামও জানিয়েছিলেন জ্যোতিষী

Update Time : ১২:৩২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬