Dhaka ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুগন্ধি চাল এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। গত এক মাসে মানভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা। ব্যবসায়ীদের দাবি, রফতানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে সরবরাহের ওপর চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা পোলাওয়ের চালের দাম কয়েক মাস আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে ১৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া চাল এখন মানভেদে ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্যাকেটজাত সুগন্ধি চালের দাম আগের মতোই কেজিপ্রতি প্রায় ২১০ টাকা।

খুচরা বিক্রেতাদের ভাষ্য, সুগন্ধি চালের রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। ফলে পাইকারি পর্যায় থেকেই দাম বাড়তে শুরু করেছে।

পাইকারি ব্যবসায়ীরা জানান, বিশেষ করে প্রবাসীদের মধ্যে চিনিগুড়া চালের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রফতানি বেড়েছে। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চাল মজুদ করছেন বলেও অভিযোগ তাদের।

এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান বলেন, বাজারে চালের প্রকৃত কোনো সংকট নেই। তার ধারণা, অতিরিক্ত মুনাফার আশায় কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুই দফায় মোট ২৩ হাজার ৯৫৯ টন সুগন্ধি চাল রফতানির অনুমোদন দেওয়া হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seven − three =

About Author Information

সুগন্ধি চাল এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

Update Time : ০৫:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬