Dhaka ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নার্স দিয়ে প্রসূতির অপারেশন করায় নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

ফেনী শহরের খাজুরিয়া এলাকায় ‘আল-আকসা জেনারেল হাসপাতালে’ নার্স দিয়ে এক প্রসূতির অস্ত্রোপচার করায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতালটির অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করে দিয়েছেন জেলা সিভিল সার্জন।

রোববার (২ আগস্ট) রাতে হাসপাতালটিতে অভিযান চালান জেলার সিভিল সার্জন। এর আগে ওই দিন দুপুরে হাসপাতালটিতে অস্ত্রোপচার ও নবজাতকের মৃত্যুর ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে একটি দল আল আকসা হাসপাতালে অভিযান চালায়। সেসময় অপারেশন থিয়েটারে (ওটি) বেশকিছু অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ ও রোগীর স্বজনদের সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের মিয়াজী বাড়ির মোহাম্মদ মিজানের স্ত্রী তাহসিনা ফারহাকে সন্তান জন্মদানের জন্য আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক শম্পা কুণ্ডুর অধীন চিকিৎসাধীন ছিলেন।

তাহসিনার বাবা বেলাল হোসেন অভিযোগ করেন, চিকিৎসক শম্পা কুণ্ডু রোববার দুপুরে হাসপাতালে ছিলেন না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তিনি না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ একজন নার্সের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করে। একপর্যায়ে অস্ত্রোপচারের প্রয়োজন পড়লে নার্স অস্ত্রোপচার করান। এতে নবজাতকের মৃত্যু হয়। তার মেয়ে তাহসিনার অবস্থাও সংকটাপন্ন।

ফেনী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ এস এম সোহরাব আল হোসাইন বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। গতকাল রাতে হাসপাতালটি পরিদর্শন করে বেশ কিছু অসংগতি দেখতে পাই। অসংগতি থাকায় হাসপাতালটির অপারেশন থিয়েটারের কার্যক্রম সিলগালার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে।’ সিভিল সার্জন বলেন, একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদনের আলোকে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালের ওটি সিলগালা

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × one =

About Author Information

নার্স দিয়ে প্রসূতির অপারেশন করায় নবজাতকের মৃত্যু

Update Time : ০৩:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬