সংবাদ শিরোনাম :
কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান
কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সেলিম খান। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা সেলিম খানকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে সচিব পদে পদায়ন করেছে সরকার।
মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বর্তমান কৃষি সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
Tag :
কৃষি মন্ত্রণালয়















