সংবাদ শিরোনাম :
অতীতের চেয়ে গণমাধ্যম স্বাধীন: তথ্যমন্ত্রী
অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন।
বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই।
মন্ত্রী জানান, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আর সেটাকে অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে সরকার তাদেরকে বিচারের মুখোমুখি করেছে।সরকার গণমাধ্যমে একটি নতুন ইকো সিস্টেম তৈরি করতে কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী।















