Dhaka ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে ফিসারিতে বিষ প্রয়োগ, প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

জেলা প্রতিনিধি
4 / 100 SEO Score

হবিগঞ্জের নবীগঞ্জে সাইহান ডেইরি অ্যান্ড ফিসারিজের একটি পুকুরে গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। এতে পুকুরের প্রায় সব মাছ মারা গেছে এবং প্রায় প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে খামার কর্তৃপক্ষ।

খামার সূত্রে জানা যায়, গত (৩০ আগস্ট ২০২৬) রবিবার গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা খামারের একটি পুকুরে বিষ প্রয়োগ করে। পরে বিষয়টি খামার কর্তৃপক্ষের নজরে আসে।

সোমবার (৩১ আগস্ট সোমবার) সকালে পুকুরের পানিতে বিপুলসংখ্যক মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়। এতে খামার কর্তৃপক্ষের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

সাইহান ডেইরি অ্যান্ড ফিসারিজের বর্তমান মালিক এটিএম খালেদ হাসান জানান, পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তারা নিশ্চিত নন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও জানান, ফিসারিটির প্রতিষ্ঠাতা তার বড় ভাই, যুক্তরাজ্যপ্রবাসী এটিএম ফোয়াদ হাসান রাজন তার প্রতিষ্টিত এই ব্যাবসাটি। এই ধরনের ঘটনায় তারা উদ্বিগ্ন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন তারা। নির্দিষ্ট একটি সংঘবদ্ধ লোক আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করছে কয়দিন আগে গত ১৯ আগষ্ট বুধবার রাতে আমাদের ফার্মেসিতে চুরি ও লোটপাট এখন আবার ফিসারিতে বিষ প্রয়োগ আমরা খুবই আতঙ্কিত অবস্থায় আছি।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে খামার কর্তৃপক্ষ। অভিযোগ দায়েরের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 1 =

About Author Information

নবীগঞ্জে ফিসারিতে বিষ প্রয়োগ, প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

Update Time : ০১:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬