Dhaka ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বস্তরের মানুষ আসছেন ডিজিটাল লেনদেনে

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

ফুসকা বিক্রেতা, রিকশাচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন আরও সহজ ও সার্বজনীন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যেকোনো ছোট ব্যবসায়ী যেকোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন। এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ ক্যাশ টাকা বহন করতে হবে না এবং লেনদেন প্রক্রিয়া আরো সহজ ও গতিশীল হবে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ​ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ লাগবে না। সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও লেনদেন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যেকোনো ছোট ব্যবসায়ী যেকোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন। এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ ক্যাশ টাকা বহন করতে হবে না এবং লেনদেন প্রক্রিয়া আরো সহজ ও গতিশীল হবে।

তিনি ​বলেন, প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।

মন্ত্রী বলেন, বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ যা এরই মধ্যে প্রমাণিত এবং সফল। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক চর্চাকে দেশে সার্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার এই সরকারি উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 − six =

About Author Information

সর্বস্তরের মানুষ আসছেন ডিজিটাল লেনদেনে

Update Time : ০৬:২৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬