Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহকসেবা উন্নয়নে বরিশালে ডাচ্-বাংলার কৌশলগত সম্মেলন

8 / 100 SEO Score

গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনার লক্ষ্যে বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে কৌশলগত সম্মেলন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

গত ২ অক্টোবর বরিশালের একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে ব্যবসায়িক লক্ষ্য অর্জন, গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করা এবং শাখাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান।

বক্তব্যে মো. এহতেশামুল হক খান বলেন, গ্রাহকদের জন্য ‘সেরা সমাধান-অংশীদার’ ও ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। গ্রাহকসেবায় উৎকর্ষ নিশ্চিত করতে ব্যাংকের কর্মকর্তাদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও গ্রাহকবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি ধরে রাখা গুরুত্বপূর্ণ। এ জন্য প্রতিটি শাখাকে নিজ নিজ এলাকার গ্রাহকদের প্রয়োজন ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে কার্যকরভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ব্যাংকের ব্যবসায়িক অবস্থান আরও শক্তিশালী করতে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা নিজ নিজ শাখার ব্যবসায়িক কৌশল ও কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের অগ্রগতি নিয়েও আলোচনা করেন তারা।

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রম ও গ্রাহকসেবার মান পর্যালোচনা করে। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সম্মেলনে বরিশাল অঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তা ছাড়াও রকেট ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, আঞ্চলিক প্রধান এবং এরিয়া সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।

সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি গ্রাহকদের জন্য উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seven + 10 =

About Author Information

গ্রাহকসেবা উন্নয়নে বরিশালে ডাচ্-বাংলার কৌশলগত সম্মেলন

Update Time : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬