দাম্পত্যের ইতি টানলেন প্রীতম-শেহতাজ
দীর্ঘ ১০ বছরের পথচলার পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা নিজেদের বৈবাহিক সম্পর্কের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া ওই পোস্টে শেহতাজ জানান, দীর্ঘ ১০ বছর একসঙ্গে পথচলার পর তারা পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহিত জীবনের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এই ঘোষণায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে কাজের সুবাদে তাদের পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা দীর্ঘ পাঁচ বছর গোপনে ছিল। অবশেষে ২০২২ সালের ২৯ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা–বাগানের মনোরম পরিবেশে এক পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের চার বছর পর অবশেষে সম্পর্কের ইতি টানার কথা জানালেন এই তারকা জুটি।




















