Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনতা ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দিলেন আব্দুল মতিন

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আব্দুল মতিন। পদোন্নতির আগে তিনি ব্যাংকটির প্রধান কার্যালয়ের ক্রেডিট ও হিউম্যান রিসোর্সেস ডিভিশনে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

মো. আব্দুল মতিন ১৯৯৩ সালে জনতা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট) হিসেবে যোদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা দক্ষিণ ও রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধানসহ প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড ইন্সপেকশন, এস.এম.ই, শিল্পঋণ, জেনারেল ক্রেডিট, মানবসম্পদ ব্যবস্থাপনা ও রিকভারি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জেসিআইএল (জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড) এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. আব্দুল মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেট অ্যাসোসিয়েট এবং ইনফরমেশন টেকনোলজি বিষয়ে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট (সিসিএনএ)।

ব্যক্তিগত জীবনে মো. আব্দুল মতিন ১৯৬৯ সালে টাঙ্গাইল সদর উপজেলার রামদেবপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে তিনি ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 + twenty =

About Author Information

জনতা ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দিলেন আব্দুল মতিন

Update Time : ০৭:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬