Dhaka ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানীর অভিযোগ: তদন্ত দাবি ঠিকাদারের।

10 / 100 SEO Score

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন(অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত আর্থিক সুবিধা দাবি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী এক ঠিকাদার লিখিত অভিযোগ দাখিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

‎অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ঠিকাদার হিসেবে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার পরও সাম্প্রতিক একটি প্রকল্পের বিল পরিশোধ ও আনুষঙ্গিক কার্যক্রমে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করা হয়। অভিযোগকারী জানান, তিনি নিয়মবহির্ভূত অর্থ দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন প্রশাসনিক জটিলতা তৈরি করা হয় এবং দরপত্র প্রক্রিয়ায় বাধা দেওয়া হয়।

‎অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে

‎(১)চলমান টেন্ডার প্রক্রিয়ায় কাজ প্রদানের জন্য নির্দিষ্ট শতাংশ অর্থ না দেওয়ায় অযৌক্তিক শর্ত আরোপ করে দরপত্র বাতিল।

‎(২)নিরাপত্তা আমানত (সিকিউরিটি) অযথা আটকে রাখা।

‎(৩)ডিফেক্ট লাইয়াবিলিটি পিরিয়ড শেষেহলেও অনৈতিক অর্থ দাবি।

‎(৪) উর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট অভিযোগ করায় ব্যাপক হারানোর হুমকি।

‎(৫)প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে চাপ প্রয়োগ।

‎অভিযোগকারী দাবি করেন, এসব কর্মকাণ্ড সরকারি ক্রয় সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালার পরিপন্থী এবং এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‎বিশেষজ্ঞদের মতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে এ ধরনের অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা জরুরি।একই সঙ্গে প্রয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য ব্যাপক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত সংবাদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানীর অভিযোগ: তদন্ত দাবি ঠিকাদারের।

Update Time : ০২:২৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬