নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি।এ বছরের জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে সদকাতুল ফিতর নির্ধারণ কমিটি। প্রত্যেক এমন মুসলমানের ওপর ওয়াজিব, যিনি ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়াল ভোরে নিজের মৌলিক প্রয়োজন ও ব্যবহার্য জিনিসপত্রের বাইরে এমন পরিমাণ সম্পদের মালিক হন, যার মূল্য সাড়ে বায়ান্ন তোলা রুপার দামের সমান বা তার বেশি। এ ক্ষেত্রে সম্পদ নগদ অর্থ, সোনা, রুপা কিংবা অন্য যেকোনো ধরনের সম্পদ হতে পারে।
চলতি বছর অর্থাৎ ১৪৪৭ হিজরি/২০২৬ সালে একজন ব্যক্তির কাছে কত টাকা থাকলে যাকাত এবং ফিতরা আদায় করতে হবে তা জানিয়েছে রাজধানী ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ।জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতা জানায়, ইসলামী শরিয়তের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ ভরি রুপার মূল্য ধরে এ বছর জাকাত-ফিতরার নেসাব ২,৩০,০০০ টাকা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দারুল ইফতার প্রধান মুফতি মনসূরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বছরের জাকাত ও ফিতরার নেসাব ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
কোনো মুসলিমের কাছে পূর্ণ এক বছর ২,৩০,০০০ টাকা থাকলে তাকে যাকাত আদায় করতে হবে এবং ঈদুল ফিতরের দিন সকালে এই পরিমাণ সম্পদ বা নগদ টাকা থাকলে ফিতরা দিতে হবে।বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী স্বর্ণালংকারের যাকাত আদায়ের হিসাব প্রকাশ করেছে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতা—
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন–এর ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মূল্য তালিকার ভিত্তিতে স্বর্ণালংকারের যাকাতযোগ্য মূল্য নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের বাজার মূল্য প্রতি ভরি ২,৫৮,৮২৫ টাকা ধরা হলেও ১৫ শতাংশ বাদ দিয়ে যাকাতযোগ্য মূল্য নির্ধারণ করা হয়েছে ২,২০,০০০ টাকা। একইভাবে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন স্বর্ণের ক্ষেত্রেও নির্ধারিত মূল্যের ওপর ২.৫ শতাংশ হারে যাকাত দিতে হবে।
খাদ্যপণ্যের বাজারদর অনুযায়ী কিশমিশ (৩.৩ কেজি) হিসেবে ফিতরা প্রায় ২,৮০০ টাকা, পনির ২,৬৫০ টাকা, খেজুর ২,০০০ টাকা, যব ৪৫০ টাকা এবং গম/আটা (১.৬৫ কেজি) হিসেবে প্রায় ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার দামে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে বলে প্রত্যেককে নিজ নিজ এলাকার বাজারদর যাচাই করে যাকাত ও ফিতরা আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
খাদ্যদ্রব্য পরিমাণ প্রতি কেজি দর ১টি ফিতরা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে; তাই প্রত্যেকে নিজ এলাকায় বাজারদর যাচাই করে জাকাত পরিশোধ করবেন।উল্লেখ, এখানে ফিতরার সর্বনিম্ন যে পরিমাণ তুলে ধরা হয়েছে, তা ২৪ ফেব্রুয়ারি জামিয়া রাহমানিয়া আরাবিয়ার দারুল ইফতার প্রকাশিত মূল্য অনুয়ায়ী তুলে ধরা হয়েছে। তবে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষ থেকে সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা জনপ্রতি ফিতরা নির্ধারণ করা হয়েছে।
Reporter Name 


















