Dhaka ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

12 / 100 SEO Score

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে অচলাবস্থা অব্যাহত থাকায়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রোববার (২২ মার্চ) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস-এর দুটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে এয়ার অ্যারাবিয়ার একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি অ্যারাইভাল ও চারটি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানান তিনি।এদিকে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনস-এর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনও কাটেনি।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মোট ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

Update Time : ০৫:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬