Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপে বিপাকে ফিফা

12 / 100 SEO Score

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮টি দল চূড়ান্ত হয়েছে। এর আগে শেষ ধাপের টিকিট বিক্রির ঘোষণা দেয় ফিফা। যেখানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি কারিগরি জটিলতার মুখে পড়েছে। ফলে টিকিট বিক্রিতে ফিফাকে এবং আবেদনে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে ফুটবলভক্তদের। এ ছাড়া শেষ ধাপের টিকিটে কোন ম্যাচে কোন ক্যাটাগরির টিকিটমূল্য থাকছে সেটিও এখনও জানায়নি তারা।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা এপি জানিয়েছে, ফিফার ‘শেষ মুহূর্তের বিক্রয় পর্ব’-তে ক্লিক করার পর সমর্থকদের একটি অংশকে ‘পিএমএ লেট কোয়ালিফায়ার সাপোর্টার্স সেলস ফেজ’-এর একটি সারিতে নিয়ে যাওয়া হয়। যদিও এই পর্বটি গত দু’দিনে বিশ্বকাপ নিশ্চিত হওয়া ছয়টি দেশের ভক্তদের একটি অংশের জন্য তৈরি করা হয়েছিল। সমর্থকদের ভিন্ন পর্বে নিয়ে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে পারেনি ফিফা। পরে তারা জানায় লিংক ঠিকঠাক কাজ করছে।

ফিফা বলছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের অবিক্রিত সব টিকিটের তথ্য এখন দেওয়া হবে না। অতিরিক্ত টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে। বর্তমানে টিকিট বিক্রির পঞ্চম ও চূড়ান্ত ধাপ চলছে। এর আগে ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভিসা প্রি-সেল ড্র, ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আর্লি টিকিট ড্র, ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত র‍্যান্ডম সিলেকশন ড্র এবং ফেব্রুয়ারির শেষদিকে একটি অনির্ধারিত ৪৮-ঘণ্টার ধাপে টিকিট বিক্রি করা হয়।

বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত কেনা যাবে চূড়ান্ত ধাপের টিকিট। এই পর্বে প্রথমবারের মতো কোনো ক্যাটাগরিতে টিকিটের জন্য অনুরোধ করার পরিবর্তে একটি নির্দিষ্ট আসন কেনা যাবে। এবারের মেগা টুর্নামেন্টের টিকিটে ডায়মানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ম্যাচ অনুসারে একই ভেন্যুতে বিভিন্ন ক্যাটাগরির টিকিটমূল্যে পার্থক্য থাকছে। ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় বলা হয়– টিকিটের দাম ১৪০ ডলার থেকে ৮৬৮০ ডলার পর্যন্ত নির্ধারিত হয়েছে। তবে সমালোচনার মুখে তারা প্রতিযোগী দেশগুলোর একনিষ্ঠ সমর্থকদের জন্য ৬০ ডলার থেকে মূল্য নির্ধারণের কথা জানায়। ম্যাচপ্রতি প্রতিটি দল এমন টিকিট পাবে ৪০০-৭০০টির মতো।

গত মঙ্গলবার ও বুধবার মিলিয়ে সম্পন্ন হয়েছে বিশ্বকাপে জায়গা নিশ্চিতের শেষ সুযোগ প্লে-অফ পর্ব। দু’দিনে বিশ্বকাপের মূলপর্বে খেলা চূড়ান্ত হয়েছে ৬ দলের। মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন ও ডিআর কঙ্গো। এ ছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালের পর বলিভিয়ার হৃদয় ভেঙে সেই দলে যোগ দিলো ইরাক। বিশ্বকাপ খেলার দৌড় থেকে বাদ পড়া সবচেয়ে বড় নামটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এ নিয়ে টানা তিন আসরে তারা বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।

এদিকে, নতুন ও চূড়ান্ত ধাপের টিকিট বিক্রির ঘোষণা দেওয়ার আগে জানুয়ারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, টিকিটের চাহিদা যেন ‘একসঙ্গে ১,০০০ বছরের বিশ্বকাপের সমান’। এ ছাড়া আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা তার। যদিও আসন্ন টুর্নামেন্টের টিকিটমূল্য নির্ধারণ নীতির কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে। এমনকি তাদের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করেছে ইউরোপের ফুটবল ভক্তদের সংগঠন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপের টিকিট বিক্রির শেষ ধাপে বিপাকে ফিফা

Update Time : ০৬:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬