Dhaka ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪ মহানবমীতে তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী চোয়ালের অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় মার্টিনেজ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ইশরাকের পদত্যাগ: পাটওয়ারী ফ্রান্সের পর ইতালিতে বিক্ষোভ, আহত ১৪১ পুলিশ সদস্য তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগে আলোচনায় বিএনপি সরকার

কেরানীগঞ্জের আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

12 / 100 SEO Score

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন। তিনি বলেন, “এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।” একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সরকারপ্রধান।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ দ্রুত উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়ে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কথাও জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতালের পাশের একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen − 4 =

About Author Information

কেরানীগঞ্জের আগুনে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Update Time : ০৫:০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬