Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হরমুজে ইরান অত্যন্ত ‘নিম্নমানের’ এবং ‘অসম্মানজনক’ আচরণ করছে: ট্রাম্প

12 / 100 SEO Score

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহনে ইরানের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই পথে আন্তর্জাতিক তেলবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান অত্যন্ত ‘নিম্নমানের’ এবং ‘অসম্মানজনক’ আচরণ করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান অবস্থানের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে ইরান অত্যন্ত বাজেভাবে কাজ করছে। একে অনেকেই অসম্মানজনক আচরণ হিসেবে দেখছেন।’

ইরানের এই ধরনের কর্মকাণ্ডকে দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এ ধরনের আচরণের বিষয়ে কোনো পূর্বনির্ধারিত ঐকমত্য বা চুক্তি ছিল না। ট্রাম্পের ভাষায়, ‘আমাদের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি!’

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। এই এলাকা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রফতানি হয়। ইরান এই প্রণালির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে দীর্ঘকাল ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হরমুজে ইরান অত্যন্ত ‘নিম্নমানের’ এবং ‘অসম্মানজনক’ আচরণ করছে: ট্রাম্প

Update Time : ০৫:৫৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬