Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পারকিনসন্স সচেতনতায় বিএমইউতে র‌্যালি

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে একটি জনসচেতনামূলক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটির উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পারকিনসন্স রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

আক্রান্ত রোগীদের সঠিকভাবে সচেতন করা এবং তাদের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, দেশে পারকিনসন্স রোগের প্রিভিলেন্স, স্বাস্থ্যখাতে এর প্রভাব এবং রোগের বিস্তার সম্পর্কে জানতে এপিডেমিওলজিক্যাল জরিপ পরিচালনা প্রয়োজন।

এর মাধ্যমে জনগোষ্ঠীর মধ্যে রোগের হার, ঝুঁকির কারণ ও স্বাস্থ্যগত অবস্থা নির্ণয় করা সম্ভব হবে, যা প্রতিরোধ ও জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কনোজ কুমার বর্মন, অধ্যাপক ডা. শেখ মাহাবুব আলম, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ডা. আনিছ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. কাজী জান্নাত আরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, পারকিনসন্স রোগের প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে হাত-পা কাঁপা, চলাফেরায় ধীরগতি, মাংসপেশী শক্ত হয়ে যাওয়া এবং শরীরের ভারসাম্যহীনতা। এসব লক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোই দিবসটির মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পারকিনসন্স সচেতনতায় বিএমইউতে র‌্যালি

Update Time : ০৩:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬