Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত সাতজন

12 / 100 SEO Score

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ শুক্রবার ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসান, ঈশ্বরদী সরকারি কলেজের সভাপতি মাহমুদুল রহমান মাহমুদ, সেক্রেটারি আসাদুল ইসলাম, মো. রিফাতসহ ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়।

আধিপত্য বিস্তার ও চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইটপাটকেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ হয়। এ সময় কলেজ গেট সংলগ্ন ছাত্রদলের কার্যালয়, সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের বসার তৈরি ছাউনি ভাঙচুর করা হয়।

উত্তেজনা ছড়িয়ে পড়লে কলেজ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর দুইপক্ষই একে-অপরকে দায়ী করে।

ছাত্রদলের করা মামলার বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান। তিনি জানান, আজ শুক্রবার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সংঘর্ষের সময় কলেজ চত্বরে থাকা কলেজ শাখা ছাত্রদলের কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এসব ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয় দলের ৭ জন আহত হন। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ বলে তাদের কর্মকাণ্ড বিতর্কিত উল্লেখ করে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভার পর বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় সরকারি কলেজে ‘শান্তিশৃঙ্খলা রক্ষার্থে’ ছাত্রদলের পূবনির্ধারিত অবস্থান কর্মসূচির জন্য ছাত্রদলের নেতাকর্মীরা কলেজ গেটে অবস্থান করছিল।

ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈশ্বরদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত সাতজন

Update Time : ০৪:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬