Dhaka ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

দূরত্বে থেকেও ওমর সানীর জন্মদিনে কেক কাটলেন মৌসুমী

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী—দূরত্ব যেন তাদের ভালোবাসাকে একটুও কমাতে পারেনি। হাজার মাইল দূরে অবস্থান করেও স্বামীর জন্মদিনে কেক কেটে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। একা দেশে জন্মদিন কাটালেও প্রিয়জনের এমন আন্তরিক উদ্যোগে দিনটি হয়ে উঠেছে আরও বিশেষ ও আবেগঘন।

আজ বর্ষীয়ান অভিনেতা ওমর সানীর জন্মদিন। ১৯৬৯ সালের ৬ মে বরিশালে জন্মগ্রহণ করেন ওমর সানী।১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঢালিউড অভিনেতা ওমর সানির।

এরপর তিনি ডজনেরও বেশি হিট সিনেমায় কাজ করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন।একসময়ের জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেতা আজ সিনেমা থেকে অনেকটাই দূরে সরে গেছেন। তবে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝে মধ্যে দেখা যায় সামাজিক মাধ্যমে তার উপস্থিতি।

বর্তমানে দেশে একাই রয়েছেন অভিনেতা। ব্যক্তিজীবনে ১৯৯৬ সালে ঢালিউডের প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীকে ভালোবেসে বিয়ে করেন ওমর সানী। বর্তমানে তারা বিনোদন জগতের অন্যতম সফল তারকা দম্পতি। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।

তবে ওমর সানীর স্ত্রী প্রিয়দর্শিনী আছেন সাত সাগর তেরো নদীর ওপারে— মার্কিন মুলুকে। ছেলে ও মেয়েও আছেন দূরে। একাই জন্মদিন পালন করছেন এ অভিনেতা।

এমনিতেই নিজের জন্মদিনে তেমন কোনো আয়োজন করেন না ওমর সানী। কারণ মে মাসের ২৩ তারিখ তার মায়ের মৃত্যুবার্ষিকী। সুতরাং এ মাসে মা হারানোর শোকে কোনো আনন্দই কাজ করে না তার মনে বলে জানান তিনি।

তবু জন্মদিন মানে জীবনের একটি বিশেষ দিন। তাই স্বামী ওমর সানীকে সেই আনন্দ থেকে বঞ্চিত করেননি প্রিয়দর্শিনী মৌসুমী। হাজার মাইল দূরে বসেই কাটলেন কেক। দিলেন মিষ্টিমধুর শুভেচ্ছা। যেখানে প্রেম, ভালোবাসা আর স্বামী হিসেবে আছে সানীর দায়িত্ববোধের কথা।

ভিডিওবার্তা দিয়ে ওমর সানীকে শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। সেটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে কমেন্ট করেছেন এ তারকা দম্পতির ভক্ত-অনুরাগীরা। বেশিরভাগই ওমর সানীকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে মৌসুমীর সঙ্গে তার দাম্পত্য জীবনের জন্যও শুভকামনা জানিয়েছেন।

সেই ভিডিওটিতে কমেন্ট করেছেন ওমর সানী নিজেও। তিনি স্ত্রী মৌসুমীর উদ্দেশ্যে লিখেছেন— ‘অনেক ধন্যবাদ তোমাকে, তোমার মাঝে তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight − three =

About Author Information

দূরত্বে থেকেও ওমর সানীর জন্মদিনে কেক কাটলেন মৌসুমী

Update Time : ০৪:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬