Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ইস্যুতে মন্ত্রণালয়ের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে, এম অলি উল্যাকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির অন্য দুই সদস্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সালা দস্তগীর।

তিন সদস্যের এই কমিটিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল কেন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি এই বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১৫ কার্য দিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা কমিটি সংক্রান্ত অফিস আদেশ স্বাক্ষর করেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এখন বিসিবির প্রধান নির্বাচক। তিনি আগেও বিসিবির বেতনভুক্ত ছিলেন। সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এক বিষয়ে বিসিবির স্টাফ রাখায় খানিকটা আলোচনাও হচ্ছে।

পাকিস্তানের সঙ্গে চলমান সিরিজে সুমন ব্যস্ত সময় পার করছেন। এই সময়ে বিশ্বকাপে না যাওয়ার তদন্ত কাজও তাকে করতে হবে। সুমন শুধু এই বিশেষ কমিটি নয় ক্রীড়াঙ্গনের সমস্যা নিরসন সংক্রান্ত মন্ত্রণালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কমিটিরও সদস্য।

প্রসঙ্গত, বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য অনিরাপদ তাই বাংলাদেশ সেখানে খেলবে না এ রকম স্ট্যাটাস দেন। বিসিবিও মন্ত্রীর পক্ষে অবস্থান নেন। বাংলাদেশ আইসিসির কাছে ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবি করলেও সেটা হয়নি।

বাংলাদেশ ও আইসিসি উভয় উভয়ের জায়গায় অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ ইস্যুতে মন্ত্রণালয়ের অনুসন্ধান

Update Time : ০৪:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬