Dhaka ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

হামের বিষয় তদন্তে কমিটি গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
4 / 100 SEO Score

হামের সংক্রমণ ও টিকার সংকটের কারণ খতিয়ে দেখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, ‘হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত হবে। এ নিয়ে তদন্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে হামের বিষয়ে তদন্ত কমিটি হবে।’

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না– এসব নিয়েই তদন্ত করা হবে।’

তিনি বলেন, ‘কোনো অপরাধ তদন্তে উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেওয়া হবে। হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা বাড়ানো দরকার।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের জ্বালানি সংকট নেই।’

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

16 − one =

About Author Information

হামের বিষয় তদন্তে কমিটি গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

Update Time : ০৬:৫৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬