Dhaka ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের ওপর হামলার ঘটনায় অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‌্যাবের গোয়েন্দা টিমের ওপর হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আব্দুল কাদিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১১ মে) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের আব্দুল কাদির (৬২), একই এলাকার মো. রাহিম আহমেদ (২০), আব্দুর রহমান প্রকাশ অপু মিয়া (১৯), নূর আলম (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা, ১টি হুইল সদৃশ অস্ত্র, ১টি চাকু ও ২টি লোহার রড উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সিপিসি-১-এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী জানান, সংবাদ সম্মেলনে গ্রেপ্তার আসামিদের হাজির ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়।

কমান্ডার জানান, সোমবার বিকেলে র‌্যাব-৯-এর সিপিসি-১ কার্যালয়ের গোয়েন্দা টিমের ৪জন সদস্য তথ্য সংগ্রহের জন্য জেলার বাঞ্ছারামপুর উপজেলার উদ্দেশে যাত্রা করে। টিমটি নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে পৌঁছালে নবীনগরের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত সফিক সহযোগীদের নিয়ে অতর্কিতভাবে র‌্যাব সদস্যদের ওপর আক্রমণ করে।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের জিম্মি করে তাদের আস্তানায় নিয়ে বেদম মারধর করে। এতে গোয়েন্দা টিমের তিনজন সদস্য মারাত্মক আহত হন। আহতরা হলেন মালেক- রাশেদ ও কাজল। ঘটনার সংবাদ পেয়ে অন্য র‌্যাব সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করেন।

কমান্ডার জানান, আহত র‌্যাব সদস্যদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঘটনার পরপরই র‌্যাব সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য রাতভর রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আব্দুল কাদিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত এবং তার অন্যতম সহযোগী আব্দুল হালিম (৩৪) পালিয়ে যায়। এই ডাকাত দলের সদস্যরা ইতোপূর্বে নবীনগর থানা পুলিশের উপর দুবার আক্রমণ করেছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি এবং বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

র‌্যাবের ওপর হামলার ঘটনায় অভিযানে গ্রেপ্তার ৫

Update Time : ০৩:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬