Dhaka ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

রামেকে চিকিৎসাধীন হাম আক্রান্ত শতাধিক শিশু

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে আক্রান্ত শিশুর চাপ কমছেই না। গত দুই মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারে পৌঁছেছে। বর্তমানে শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছে।এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪২ শিশু। আর মারা গেছে ৫৫ শিশু।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শঙ্কর কুমার বিশ্বাস এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

ডা: শঙ্কর কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ শিশু ভর্তি হয়েছে। এর আগের দিন ৯৯০ শিশু ভর্তি হয়েছিল। গত ২৪ ঘণ্টায় আরো ১০ শিশু ভর্তি হওয়ায় এ সংখ্যা মোট এক হাজার পূর্ণ হয়েছে।

তিনি বলেন, হাসপাতালে এখন ১০৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় আছে। এ হাসপাতালে হাম উপসর্গে সর্বশেষ ৬ মে এক শিশু মারা যায়। এরপর আর কোনো শিশু মারা যায়নি।

তিনি আরো বলেন, হাম উপসর্গে মৃত্যু কমে আসলেও হাসপাতালে ভর্তি কমছে না। প্রতিদিন হাম উপসর্গে রোগী আসছে। ডাক্তাররা চিকিৎসা দেয়ার সাধ্যমত চেষ্টা করছেন, ফলে মৃত্যু কমে এসেছে। আশা করা যায় রোগী ভর্তিও কমে আসবে।

তবে হাম প্রতিরোধে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen + twenty =

About Author Information

রামেকে চিকিৎসাধীন হাম আক্রান্ত শতাধিক শিশু

Update Time : ০৪:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬