Dhaka ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ আয়োজনে মানানসই সাজ

নিজস্ব প্রতিবেদক
17 / 100 SEO Score

ঈদে এবার সাজে দেখা যাবে হালকা মেকআপ আর পরিমিত গয়না। বর্ণিল ঈদ ২০২৬– এ এমন সাজে প্রচ্ছদে উপস্থিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা। ঈদের দিন মানাবে, এমন ৪টি সাজ তুলে ধরা হলো।

পরিমিত গয়না আর হালকা মেকআপ দেখা যাবে এবারের ঈদের সাজে। মডেল: তানজিয়া মিথিলা

১. টিল ব্লু রঙের পোশাকটির ওপরে সোনালি রঙের ফুলের কাজটি নজর কাড়ে। পোশাকের নকশাটি অভিজাত হওয়ায় সাজেও আছে পরিশীলিত ও ছিমছাম ভাব। চোখে আছে হালকা বাদামি ও শিমারি রঙের আই মেকআপ। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপশেড, গালে হালকা ব্লাশ ও হাইলাইটার চেহারায় এনে দিয়েছে উজ্জ্বলতা। চুল মাঝখান থেকে সিঁথি করে লো বান স্টাইলে বাঁধা হয়েছে। কানের দুলে মুক্তার কারুকাজ এবং হাতের সোনালি কাফ ব্রেসলেট সাজটিতে এনেছে স্নিগ্ধতা। সন্ধ্যার আয়োজনের জন্য মানানসই।

ঢেউখেলানো স্টাইলে চুল খোলা রাখা হয়েছে।মডেল: তানজিয়া মিথিলা

২. সাজটিতে ফুটে উঠেছে উৎসবের জমকালো আবহ। যাঁরা একটু ভারী ধাঁচে সাজতে চান, তাঁদের জন্য মানানসই। গাঢ় গোলাপি ও ওয়াইন রঙের পোশাকে করা আছে ফুলের নকশা এবং সোনালি কাজ। ঢেউখেলানো স্টাইলে চুল খোলা রাখা হয়েছে, যা পুরো সাজে এনেছে নমনীয়তা।

হালকা গয়নার এই সাজটি সকাল বা দুপুরের জন্য মানানসই। মডেল: তানজিয়া মিথিলা

৩. পুরো সাজটিতেই আছে হালকা বাঙ্গি রঙের আভা। আই মেকআপ, ব্লাশঅনে সূক্ষ্মতার সঙ্গে রংটি ব্যবহার করা হয়েছে, যেন অতিরিক্ত না লাগে। খোলা চুল আর হালকা গয়নার এই সাজটি সকাল বা দুপুরের জন্য মানানসই।

কানে কাফ পরলে সব সময় চুল বেঁধে রাখুন। মডেল: তানজিয়া মিথিলা

৪. ঈদের সাজে আলাদা মাত্রা যোগ করতে পারে কানের কাফ। ভারী হার বা অতিরিক্ত গয়নার বদলে এমন একটি অলংকারই হয়ে উঠতে পারে পুরো সাজের মূল আকর্ষণ। এ ধরনের দুল ব্যবহার করলে চুল বেঁধে রাখুন সব সময়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদ আয়োজনে মানানসই সাজ

Update Time : ০২:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬