Dhaka ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে সুবিদপুর ধোফাবাড়ি থেকে বিষখালী নদীর পাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার চলমান এই সড়ক নির্মাণ প্রকল্পকে ঘিরে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।