Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় সমাজকল্যাণ মন্ত্রীর প্রশংসা

  দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটনের সক্ষমতা ও অগ্রগতির প্রশংসা করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির আধুনিক উৎপাদনব্যবস্থা, প্রযুক্তিগত সক্ষমতা, মান নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব উদ্যোগ দেখে অভিভূত হওয়ার কথা জানান।