Dhaka ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার নেতা বহিষ্কার

  রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চার নেতা-কর্মীকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। বুধবার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।