Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিজিবি

জেলা প্রতিনিধি
12 / 100 SEO Score

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টানা দুই দিনের বাধার মুখে বিএসএফ নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়। পরে উভয় বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে সম্মতি হয়।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সোমবার (২০ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) দুই দফায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঞ্চশীলবাড়ী সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ।

জানা গেছে, সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ নম্বর সাব-পিলারসংলগ্ন এলাকায় ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার হাড়িকামাতা সীমান্তের বিপরীতে বাংলাদেশ অংশে সোমবার দুপুর আড়াইটার দিকে প্রায় ৫০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি জানতে পেরে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের পঞ্চশীলবাড়ী ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজে বাধা দেয়। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নির্মাণসামগ্রী ও শ্রমিকদের নিয়ে সেখান থেকে সরে যায়।

পরদিন মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে একই সীমান্তের ৮৪৫ নম্বর প্রধান পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারসংলগ্ন শ্রীরামপুর ইউনিয়নের প্রধানবাড়ী খেঁটি এলাকায় আবারও বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এবারও বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থান নেন।

পরে দুপুর ১টা ১৫ মিনিটে ঘটনাস্থলেই বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বুড়িমারী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন এবং ভারতের পানিশালা কোম্পানির কমান্ড্যান্ট ইন্সপেক্টর শচীন রায় নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে অংশ নেন।

বৈঠকে বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, সীমান্তে এ ধরনের বেড়া নির্মাণ করা যাবে না। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে। উভয় বাহিনীই অতিরিক্ত সদস্য মোতায়েন করে টহল জোরদার করেছে।

এ বিষয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তার পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ২০ ও ২১ জুলাই সীমান্ত পিলার ৮৪৫-এর ১ ও ২ নম্বর সাব-পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে পূর্বে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে বিএসএফ সিমেন্টের খুঁটি স্থাপনের উদ্যোগ নেয়। বিজিবি বাধা দিলে বিএসএফ সদস্যরা সেখান থেকে সরে যায়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিজিবি

Update Time : ০২:৪০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬