Dhaka ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শর্ত ভাঙায় নোবেলের জামিন বাতিল

10 / 100 SEO Score

তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মামলার ধার্য দিন ছিল। জামিনে থাকা আসামি নোবেল আদালতে হাজিরা দেন৷ তবে তিনি এর আগে জামিনে গিয়ে আপসের শর্ত ভঙ্গ করেছেন। এজন্য আমরা তার জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপোষের শর্তে তাকে অস্থায়ী জামিন দেন, যার মেয়াদ ছিল বৃহস্পতিবার পর্যন্ত।মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন। পরে সেই অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করেন।এ ঘটনায় ২০২৫ সালের ১৩ আগস্ট মামলা হলে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।এর ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের মে মাসে ডেমরা থানায় দায়ের করা একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর তিনি জামিন পান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শর্ত ভাঙায় নোবেলের জামিন বাতিল

Update Time : ০৩:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬