Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

রাজধানীর ধানমন্ডিতে ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল চলাকালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চার নেতা-কর্মীকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।

বুধবার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হচ্ছেন– শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।

ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে গতকাল (মঙ্গলবার) ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে সংঘটিত ঘটনায় তদন্ত কমিটির সুপারিশে আজ বুধবার (২৪ জুন) ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতারা তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দেওয়া হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিক ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনের আলোকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার নেতা বহিষ্কার

Update Time : ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬