Dhaka ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরডিজেএডির ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ঢাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের বিপুল সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্য অংশ নিয়ে বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আটটি জেলা এখনও উন্নয়নের দিক থেকে অবহেলিত। তাই এলাকার উন্নয়ন ও সমস্যাগুলো তুলে ধরতে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল, আব্দুল্লাহ আল মামুন ও পবন আহমেদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এছাড়া অনুষ্ঠানে দুর্নীতির বার্তা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ মিরাজুল ইসলামসহ পত্রিকাটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা রাজধানীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা চার শতাধিক।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরডিজেএডির ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

Update Time : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬