Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজার বিয়ের অনুষ্ঠান

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

ইসরায়েলি বিমান হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে ফিলিস্তিনের গাজায় একটি বিয়ের অনুষ্ঠান। হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।শনিবার (০৬ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, বিয়ের অংশ হিসেবে স্থাপিত তাঁবুতে বা এর আশপাশে একাধিক প্রজেক্টাইল বিস্ফোরণ ঘটে। বোমার বারুদের টুকরো আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাশের স্কুলেও এর প্রভাব পড়েছে, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কোথায় এবং কখন এই হামলা হয়েছে, তা জানায়নি আল-জাজিরা।

আল শিফা হাসপাতালের এক সূত্র নিশ্চিত করেছে, নারী ও শিশুরাও হতাহতের মধ্যে রয়েছেন।

বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া এক আত্মীয় জানিয়েছেন, তাঁবুটি ছিল পরিপূর্ণ। কয়েক মিনিটের ব্যবধানে আনন্দের এই অনুষ্ঠান রক্তাক্ত ও শোকের মুহূর্তে পরিণত হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনিরা সবসময় এই উদ্বেগ আর ভয় নিয়েই বাস করে, কারণ যে কোনো সময় এ ধরনের হামলা হতে পারে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজার বিয়ের অনুষ্ঠান

Update Time : ০৬:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬